1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের মাঝে ৬০০ খাদ্য সহায়তা প্যাকেট বিতরণ সিলেটে বর্ণাঢ্য রথযাত্রা মহোৎসবে ভারতীয় সহকারী হাই কমিশনার অনুরুদ্ধ দাস-এর সম্প্রীতির বার্তা বোয়ালখালী হাজী কবির আহমদ-আবু জাফর ফাউন্ডেশনের আয়োজনে দক্ষিণ চট্টগ্রামে বন্যা দূর্গত মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালীতে ২৫০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত

নাট্যকর্মীদের নাট্যচর্চার মধ্যে দিয়ে মানবিক সমাজ গড়ে তুলতে হবে- নাট্যজন শেখ শওকত ইকবাল

  • সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৩১ পঠিত

বাংলাদেশের গ্রুপ থিয়েটার চর্চার অন্যতম নাট্যদল চট্টল থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে দলের সদস্য এবং শুভানুধ্যায়ীদের নিয়ে চট্টল থিয়েটারের দলপ্রধান নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা, সুধী সম্মিলনী ও নাট্যাভিনয় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নাট্যকর্মী নাজিম উদ্দিন মিন্টু, মোজাম্মেল হক, কামরুল ইসলাম, দিদারুল আলম, অভিজিৎ নাথ জুয়েল প্রমুখ,। সভায় নাট্যজন শেখ শওকত ইকবাল বলেন, নাট্যকর্মীদের নাট্যচর্চার মধ্যে দিয়ে মানবিক সমাজ গড়ে তুলতে হবে এবং মানুষের মধ্যে দেশপ্রেম উজ্জীবিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, মাটি ও মানুষের কল্যাণে নাট্যকর্মীদের নিবেদিত হয়ে সবার জন্য বাসযোগ্য সমাজ গড়ে তুলতে হবে। চট্টল থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান অনন্য থিয়েটারের সুচরিত চৌধুরী টিংকু, আসর নাট্য সম্প্রদায়ের শাহ তামরাজ উল আলম, থিয়েটার স্লোগানের লালন দাশ, বীজন নাট্য গোষ্ঠীর মোশাররফ ভূঁইয়া পলাশ, নাট্যকর্মী মুজিবুর রহমান, মোমেনা আক্তার লাইজু, বাপ্পি হায়দার, নাসিমা আক্তার রক্সি, ওবাইদুল ইসলাম লাভলু, ইন্তিরা জাহান, সাইকা পুস্পা, জ্যোতি শর্মা, রিয়াজ উল কবির প্রমুখ। সবশেষে থিয়েটারের নাট্যকর্মীরা দলের বিভিন্ন নাটকের অংশ বিশেষ পাঠ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট