1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার

  • সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৩১ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের পটিয়ায় ১৩৬৪ লিটার সয়াবিন তেলসহ একটি মিনি ভ্যান ছিনতাই মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) রাতে পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে এসআই প্রদীপ চন্দ্র দে, এসআই মাহবুবুর রহমান, এএসআই মোঃ হাবিবুর রহমান ও এএসআই মোঃ নাঈম হোসেন বিশেষ অভিযান পরিচালনা করেন। পটিয়া ও চন্দনাইশের বিভিন্ন এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বড়লিয়া ইউনিয়নের বেলখাইন এলাকার মোঃ আবুল বশর হাসান (২৮) এবং হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন এলাকার মোঃ নাঈম উদ্দিন (২৩)। তাদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ‘স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড’-এর ১৩৬৪ লিটার সয়াবিন তেল ডেলিভারির জন্য আসা একটি মিনি ভ্যান চালকসহ জিম্মি করে দুর্বৃত্তরা ছিনতাই করে নিয়ে যায়।

এর আগে এই মামলায় আরও একজনকে গ্রেফতার করে ১৩৫২ লিটার সয়াবিন তেল ও ছিনতাই হওয়া মিনি ভ্যান উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ওসি মোঃ নুরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য দিক তদন্ত করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট