1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

আনোয়ারায় কুসুমকলি আর্ট স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩২১ পঠিত

মোহাম্মদ আলবিন, আনোয়ারা চট্টগ্রাম।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কুসুমকলি আর্ট স্কুলের ২১ বছরে পদার্পণ উপলক্ষে ‘রং তুলিতে আনোয়ারা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় আনোয়ারা উপজেলা আবদুল জলিল স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আনোয়ারা কুসুমকলি আর্ট স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ছালামত আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক গাজী এম. আবদুল নূর তুষারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা আবু মোহাম্মদ নিপার চৌধুরী।

এসময় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে স্কুলটির পরিচালক ব্যাংকার আমিনুল ইসলাম মামুন, প্রধান আলোচক হিসেবে আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান চৌধুরী,
বিশেষ অতিথি হিসেবে পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ভিপি মোজাম্মেল হক, সাংবাদিক সরোজ আহমদ, হাসান জিয়াউল ইসলাম, মোহাম্মদ নুর আলী, এডভোকেট ইমরান হোসেন কাউছার, প্রকৌশলী গাজী মো. ওমর ফারুক, সাংবাদিক মোজাম্মেল হক, মহসিন পারভেজ, মো. শহিদুল আলম ও বাবু সনজয় ঘোষ, বিশেষ আলোচক হিসেবে পটিয়া কুসুম আসরের সভাপতি এ. টিম. এম. শাহজাহান এবং সংবর্ধিত অতিথি হিসেবে তানজিম মেহেজাবিন চৌধুরী (ত্বীন) উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮৩জন প্রতিযোগীকে সাধারণ পুরুষ্কার এবং ১৫জনকে ক্রস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয় অঙ্কুশ পাল ও দ্বিতীয় হয়
নবনীতা সুশীল পূজা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ নিপার চৌধুরী বলেন, শিশুদের সৃজনশীল বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিল্প-সাংস্কৃতিমনস্ক প্রজন্ম গঠনে সহায়ক হবে। এধরণের অনুষ্ঠানে তার সহযোগিতা আশ্বাস দেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট