1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

সিলেট থেকে চট্টগ্রামের ৫৭ মামলার পলাতক আসামি রুহুল আমিন গ্রেপ্তার !

  • সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৬০ পঠিত

কায়সার চট্টগ্রাম প্রতিনিধি:

সিলেট থেকে ১০ মামলার কারাদণ্ডপ্রাপ্ত ও ৪৭টি মামলার পলাতক আসামি মোহাম্মদ রুহুল আমিন (৫৩)কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

শনিবার (১ নভেম্বর) রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ রুহুল আমিন পটিয়ার উপজেলার
জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল এলাকার আবদুস সালামের পুএ। এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, দীর্ঘদিন পলাতক থাকা ১০ মামলার কারাদ-প্রাপ্ত ও ৪৭টি মামলার পলাতক আসামি মোহাম্মদ রুহুল আমিনকে সিলেট বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর মামলা, ১টি জিআর মামলা ও ৪টি সিআর সাজা ওয়ারেন্টসহ মোট ৩২টি ওয়ারেন্ট রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় ১৯টি সিআর মামলা ও ৬টি সাজা ওয়ারেন্ট রয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ওয়ারেন্ট রয়েছে। রুহুল আমিন জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এলাকায় প্রভাব বিস্তার করে।
আওয়ামী লীগ ক্ষমতাই থাকার সময় পুলিশ রুহুল আমিনকে গ্রেপ্তারের কোন চেষ্টা করা হয়নি বলে এলাকার লোকজন সুএে জানায় যায়। সে আওয়ামী লীগ ক্ষমতার
অপব্যবহার বহু অপকর্মের জড়িত হয়ে পড়ে। কিন্তু তার গডফাদার এখনো পুলিশের ধরা ছুঁয়ার বাইরে রয়েছে বলে একাধিক সুএে প্রকাশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট