1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

কক্সবাজার আইকনিক রেলস্টেশনে ৫,৫০০ তালচারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

  • সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫০৫ পঠিত

এপেক্স বাংলাদেশের নেতৃবৃন্দসহ পরিবেশ সচেতন নাগরিকদের অংশগ্রহণ
বাংলাদেশ রেলওয়ে, কক্সবাজার আইকনিক স্টেশনে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত প্রতিরোধে দোহাজারী–কক্সবাজার রেললাইনের দুই পাশে তালচারা রোপণ কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম -দোহাজারী -কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ।
এই কর্মসূচির আওতায় কক্সবাজার থেকে দোহাজারী পর্যন্ত রেললাইনের দুই পাশে প্রায় ৫,৫০০ তালচারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১ নভেম্বর (শনিবার) বাংলাদেশ রেলওয়ে, কক্সবাজার আইকনিক স্টেশন সংলগ্ন জায়গায় এই কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম- দোহাজারী- কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মো.আইয়ুব আলী, এবং অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব আবিদা সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে কক্সবাজার আইকনিক স্টেশনের স্টেশন মাস্টার (ইনচার্জ) মো. গোলাম রাব্বানী, জান আলী হাট স্টেশন মাস্টার (ইনচার্জ ) মুহাম্মদ নেজাম উদ্দিন,চট্টগ্রাম – দোহাজারী- কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যান পরিষদের সিনিয়র সহসভাপতি ও এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট–৩ গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, স্টেশন মাস্টার মো.মেহেদী হাসান ও জয়নাল আবেদীন,
অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর, আরএনবি) মোহাম্মদ আমিনুল হক রাব্বানী, ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন মাহমুদ, এপেক্স বাংলাদেশের পিএনএসডি প্রিন্সিপাল এস. কে. দত্ত অনুপ, পিডিজি–০৩ এপেক্সিয়ান কামাল পাশা, এবং চট্টগ্রাম – দোহাজারী-ককসবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সিনিয়র সদস্য ও ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপেক্সিয়ান মোঃ লিয়াকত আলী।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম – দোহাজারী- কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর আলম, এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৬ বর্ষের নবনির্বাচিত প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. জসিম উদ্দিন, ডা. নুর খান, এপেক্সিয়ান আবদুল্লাহ ফারুক রবি, এপেক্সিয়ান কায়সারুল আলম, এপেক্সিয়ান শফিকুল আলম বশর, এপেক্সিয়ান এস. এম. আবু হেনা, এপেক্সিয়ান নাঈম উদ্দিন, এপেক্সিয়ান হাবিবুর রহমান, এপেক্সিয়ান আলী কদর জীবন, হারুনুর রশিদ, সিরাজ মিয়া ও নুরুল ইসলাম প্রমুখ।
অতিথিরা বক্তব্যে বলেন,
> “তাল চারা রোপণের মাধ্যমে বজ্রপাত প্রতিরোধ, ভূমির ক্ষয়রোধ, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা সম্ভব।
এছাড়াও, তালগাছ থেকে প্রাপ্ত ফল, রস ও কাঠ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তালগাছের বাকল পুরু কার্বন স্তর ইলেকট্রন শোষণ শোষণ করে সহায়ক ভূমিকা ভূমিকা পালন করে।
তাই রেললাইনের দুই পাশে তালচারা রোপণ করলে দেশের মানুষ যেমন বাঁচবে, তেমনি বাঁচবে সম্পদ ও পরিবেশ।”

পরিবেশ সচেতনতার আহ্বান
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগ শুধুমাত্র বৃক্ষরোপণ নয়, এটি একটি পরিবেশ সচেতনতার আন্দোলন, যা দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট