1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

সীতাকুণ্ডে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

  • সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৭৮ পঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যেরধারী এলাকায় কর্মরত এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। সৈয়দপুর ইউনিয়নের মধ্যেরধারী গ্রামে এ ঘটনা ঘটে। নির্মান শ্রমিক মো. নাঈম (২০) মধ্যেরধারীর মো আলির পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধ্যেরধারীর বাসিন্দা মো. মোমিনের বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত ১১ কেভি বৈদ্যুতিক তারের সংস্পর্শে নির্মান শ্রমিক বিদুৎ পিষ্ট হয়। এ সময় গুরুত্ব অবস্থায় আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করেন কর্তব্যরত ডাক্তার। পরে রাত ১২ টায় নির্মান শ্রমিকের মৃত্যু হয়। তবে এ ঘটনায় শ্রমিকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান মডেল থানা ইনচার্জ মুজিবুর রহমান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “বিদ্যুতায়িত হয়ে নাঈম নামের এক রাজমিস্ত্রির মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট