1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে রাস্তা অবরোধ

  • সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২০৯ পঠিত

সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড ৪ আসনের জনপ্রিয় প্রার্থী লায়ন আসলাম চৌধুরী কে মনোনয়ন বঞ্চিত করায় রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিবাদ করছে বিএনপির নেতাকর্মীরা। এ পরিস্থিতিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্ট হয়েছে। ব্যারিকেটে আটক পড়ে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। প্রতিবাদকারীরা রাস্তায় আগুন জালিয়ে প্রতিবাদ মিছিল করছে। ভাটিয়ারী, পৌরসভা, ছোট দারগাহাট,কুমিরা,সোনাইছড়ি, বাড়বকুণ্ডসহ মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেট দিয়েছে নেতাকর্মীরা। যতক্ষণ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত বাতিল করা হবে না ততক্ষণ পযন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে জানান প্রতিবাদকারীরা। তারা বলেন, এই সীতাকুণ্ডের মাটি আসলাম চৌধুরীর ঘাটি। দলের হাইকমান্ডের ভূল সিদ্ধান্তের কারনে দলের ভেতর বিশৃঙ্খলা তৈরি করবে। এছাড়া দলীয় গ্রুপিং দেখা ভোটে আসন হাত ছাড়া হওয়ার ও আশংকা তৈরি হতে পারে।
রাস্তায় ব্যারিকেটে দূরপাল্লার যাত্রী ও পচনশীল পন্য নষ্ট হওয়ার আশংকা তৈরি হয়েছে। এছাড়া রাত ঘনিয়ে আসায় জানমালে ডাকাতি হওয়ার আতংকে রয়েছে পন্যবাহী গাড়ির চালকরা। এ ধরনের সংকটময় পরিস্থিতিতে আইন শৃংখলা অবনতির আশংকা করছেন আইন শৃংখলা বাহিনী।
এ বিষয়ে মডেল থানা ইনচার্জ মুজিবুর রহমান বলেন, রাস্তায় ব্যারিকেটে দীর্ঘ যানজটের সৃষ্ট হয়েছে। আইন শৃংখলা অবনতি হলে তা ঠিক করতে শৃংখলা বাহিনী সর্তক অবস্থায় রয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট