1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বাঘাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩১২ পঠিত

 

আনোয়ার হোসেন,বাঘাইছড়ি প্রতিনিধি:

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশীদ হারুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল সামাদ, সদস্য সচিব নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কাজী নূর ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন রশিদ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ দিনে সৈনিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় চেতনা নতুনভাবে জাগ্রত হয়েছিল। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা হলো জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়া। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও নীতিকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

সভায় আগত নেতৃবৃন্দ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র নির্ধারণের লড়াই, তাই প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ৭ নভেম্বরের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট