1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

মারিশ্যা বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতির কমিটির গঠন সভাপতি ওমর আলী সম্পাদক রহমত উল্লাহ খাজা

  • সময় বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২১৩ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাঠ ব্যবসায়ীদের সমিতি “মারিশ্যা বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতি” র সাধারণ সভা, নব গঠিত ৯ম কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও অডিট পেশ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন নব গঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো: ওমর আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু। সমিতির সিনিয়র সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম।

নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সদস্য মো: সেলিম, মো: হারুনুর রশিদ ও মোঃ নাছির উদ্দিন।

সভার শুরুতে অডিট কমিটির আহবায়ক ও সমিতির সহ সভাপতি আবুল কালাম আজাদ ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থ বছরের অডিট পেশ করেন। এবং অডিটে সকল সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা আগামী ২ বছরের জন্য নব গঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নামের তালিকা ঘোষণা করেন সভাপতি – মোঃ ওমর আলী, সহ সভাপতি – মোঃ জাবেদুল আলম, সহ সভাপতি – মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক – মোঃ রহমত উল্লাহ খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক – মোঃ আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক – মো: ইউসুফ নবী, দপ্তর ও প্রচার সম্পাদক – মোঃ মোঃ নুর আলম
অর্থ সম্পাদক- মো: মহিউদ্দিন,কার্যনির্বাহী সদস্য – মোঃ বদিউল আলম,সদ্যস্য- জুনু গোলাপ দে, সদস্য- মোঃ শহিদুল ইসলাম, সদস্য- মোঃ গিয়াস উদ্দিন নাসির,সদস্য- মোঃ নুর আলম পনির

বক্তারা বাঘাইছড়িতে কাঠ ব্যবসা ব্যাতীত বড় ধরনের অন্য কোন মিল ফ্যাক্টরী বা ব্যবসা নেই যার ফলে সকল ব্যবসায়ীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে ব্যবসা পরিচালনা করা এবং ব্যবসায়ীদের সুখে দুঃখে নব গঠিত কমিটিকে গুরুদায়িত্ব পালনের আহবান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট