1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীর সাজা

  • সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২২৮ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ নভেম্বর) পৌর সদরের গোমদণ্ডী ফুলতল এলাকায় ইয়াব সেবনরত অবস্থায় সাজাপ্রাপ্তদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটের অবশিষ্টাংশ, সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, পৌরসভার পশ্চিম গোমদণ্ডীর মৃত নুর নবীর ছেলে মো.নায়েম উদ্দিন (২৫), আবু সাঈদের ছেলে নাজমুল হাসান (১৯) ও আবুল কালামের ছেলে মো.ওসামা বিন হোসাইন জিয়া (২২)।

এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুইজনকে ১৪ দিন করে ও অপর একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা চালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের খ সার্কেলের উপ পরিদর্শক এ কে এম আজাদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট