1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

ডক্টর মোহাম্মদ ফয়েজ উদ্দিন‌ের আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ

  • সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২১৪ পঠিত

শ‌হিদুল ইসলাম, বি‌শেষ প্রতি‌বেদক, সি‌লেট।

আগামী সোনার বাংলায় উন্নত প্রজন্ম ও জাতি গঠনে দিকনির্দেশানামূলক সুপারিশ ক‌রেন যুক্তরাজ‌্য প্রবাসী বি‌শিষ্ট রাজনী‌তি‌বিদ লেখক ও প্রকাশক এবং চেয়ারম্যান নিউ হোপ গ্লোবাল ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই, উল্লে‌খিত বিষয় হ‌চ্ছে (১) দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, (২) উন্নতমানের পুলিশিং পরিচালনা ব‌্যবস্থা, (৩) উন্নতমানের স্থানীয় সরকার ব্যবস্থা পরিচালনা এবং টেকসই উন্নয়নের সঠিক পদ্ধতি গ্রহনের সুপারিশ নি‌য়ে ৯ নভেম্বর ২০২৫ রবিবার, সকাল ১১ টায়
বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্যা ফিন্যান্স টুডে নির্বাহী সম্পাদক শাহীন আবদুল বারী।

প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বিএনপি স্থায়ী কমিটি সম্মা‌নিত সদস্য ও সা‌বেক বা‌নিজ‌্য মন্ত্রী জন‌নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সাবেক সংসদ সদস‌্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বিএনপি চেয়ারপার্সন এর সম্মা‌নিত উপদেষ্টা এনামুল হক চৌধুরী।‌দৈ‌নিক মানব জমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বক্তব‌্য রা‌খেন আবু সালেহ আকন, সভাপতি, ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ)। মোহাম্মদ হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর বিএনপি, দক্ষিণ। মোস্তাফিজুল করিম মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় শ্রমিক দল। খন্দকার এনামুল হক এনাম, আহবায়ক যুবদল, ঢাকা মহানগর, দক্ষিণ এবং সি‌নিয়র নেতা ও সাংবা‌দিক বৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

এসময় বক্তারা বলেন, ড. ফয়েজ উদ্দিনের প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় কাঠামো আরো দৃঢ় ও জবাবদিহিমূলক হবে। তারা মনে করেন, তাঁর এই চিন্তাধারা বাংলাদেশের রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অগ্রযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট