1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

চট্টগ্রামে দাঁড়ানো ড্রাম ট্রাকে বাসের ধাক্কা, নারী-শিশুসহ নিহত ৫

  • সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩৩৪ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুনাছড়া বটতল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর (তদন্ত) মো. আলমগীর।

নিহতদের মধ্যে দুই জনেরপরিচয় পাওয়া গেছে তারা হলেন- চট্টগ্রাম ইয়াং ওয়ান গার্মেন্টেসের কর্মী কুমিল্লার বাসিন্দা এর পুত্র মো. শাহ আলম (৫৫) ও ফেনী ছাগল নাইয়ার বাসিন্দা পুলিশ সদস্য মো কামাল (৪৫)। তবে শাহ আলম বর্তমানে চট্টগ্রামের পোর্ট কলোনিতে বসবাস করেন।

খবর পেযে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও কুমিরা হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। এসময় ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ২১ জনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত ২০ জনের মধ্যে ১২ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জাকির রাব্বানি জানান, চট্টগ্রাম মুখী সিডিএম পরিবহনের একটি বাস মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে সামনে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট