1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বাঘাইছড়িতে মারিশ্যা জোনের অভিযানে বিদেশী সিগারেট ও ট্রাক জব্দ

  • সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩৩২ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউনিয়নের নলবুনিয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎গতকাল ২১ নভেম্বর রাত সাড়ে ৮ ঘটিকায়, মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নির্দেশে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস–এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
‎
‎অভিযানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী ও ট্রাকচালক দ্রুত গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে চালক/চোরাকারবারীদের আটক করতে না পারলেও ট্রাকে ফেলে যাওয়া ১৪৫ কার্টুন বিদেশী ব্যান্ডের “ESSE Lights” সিগারেট (মোট ১৪৫০ প্যাকেট) এবং একটি ট্রাক (ঢাকা মেট্রো–১৫–৯৩৮২) জব্দ করে। জব্দকৃত মালামাল ও ট্রাকের মোট মূল্য ২৮,৩৫,০০০ টাকা।
‎
‎এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)–এর সম্মানিত জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে বিজিবি। সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করায় গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, চোরাচালান দমনে আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরালোভাবে চালিয়ে যাওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট