1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী পরিষদ এর অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন। 

  • সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৬০ পঠিত

এবি রহমান:
মঙ্গলবার নভেম্বরের ১৮ তারিখ চট্টগ্রামের লোহাগাড়া আধুনগর প্যারাগন কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী পরিষদ এর অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ঝাকজমক ভাবে সম্পন্ন হয়েছে।

মোঃ বেলালের সঞ্চালনায় ও মোঃ রিয়াদের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী পরিষদের বিশেষ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক – সৈয়দ মাহমুদ হোসেন (ইলু) ও উদ্বোধক ছিলেন- কেরানিহাট নিউ মার্কেট ব্যাবসায়ি সমিতির সভাপতি – মোঃ শহরমুল্লুক রাশেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী পরিষদ এর সিনিয়র সহ-সভাপতি পারভেজ, মোঃ শামসুল আলম, সাধারণ সম্পাদক জসিম, অর্থ সম্পাদক ফারুক, সাংস্কৃতিক সম্পাদক রায়হান, উপদেষ্টা- মালেক, মোজাম্মেল, ইউনুছ ও মহিউদ্দীন।

এসময় দক্ষিণ জেলা শিল্পী গোষ্ঠী পরিষদের সদস্যরা আগত অতিথিদের ফুল দিয়ে বরন করে এবং সম্মাননা ক্রেস প্রদান করেন।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী পরিষদ এর সভাপতি সৈয়দ জাহেদ হোসেন জিকু সহ চট্টগ্রাম সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী পরিষদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী পরিষদ এর কণ্ঠশিল্পী, নিত্য শিল্পী, পরিচালক, উপস্থাপক, সাউন্ড লাইটিং পরিচালনাকারী সকল সদস্য এবং রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানে আগত অতিথি সহ সকলে ভোজন শেষে সাংস্কৃতি অনুষ্ঠান ও অনন্দঘন মুহুর্তের মধ্যদিয়ে শেষ হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠি পরিষদের ঈদ পুনর্মিলনি অনুষ্ঠান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট