1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

এন.ওয়াই.এম ইয়ুথ ফাউন্ডেশনের পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ : আত্মনির্ভরতার নব দিগন্ত

  • সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৮১ পঠিত

 

সরকারি নিবন্ধিত অরাজনৈতিক যুব উন্নয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশন উদ্যোগে, যুব উন্নয়ন অধিদপ্তরের আর্থিক সহায়তায়, বেকারত্ব কমানোর লক্ষ্যে ৬ দিনের গাভী পালন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮/১১/২০২৫ তারিখ থেকে ২৩/১১/২০২৫ তারিখ পর্যন্ত,অনুষ্ঠিত ৬ দিনের গাভী পালন প্রশিক্ষণে, পটিয়া উপজেলার ৩০ জন বেকার যুবক যুবতী অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা পারিবারিকভাবে গাভী পালণে দক্ষতা অর্জন করে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করবে মনে করেন আয়োজনরা।

জানা গেছে :প্রশিক্ষণকালীন প্রত্যেককে ৬০০ টাকা যাতায়াত ভাড়া এবং প্রশিক্ষণ শেষে সরকারি স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হবে।

এ শিক্ষামূলক উদ্যোগ পটিয়ার যুবক যুবতীরা আর্থিক দক্ষতা বৃদ্ধি আর কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে, যা তাদের নিজস্ব সমাজে শক্তিশালী ভূমিকা রাখার পথ প্রশস্ত করবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন (আফমাস) বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতিতে চাকরির সুযোগ খুবই সীমিত, এই সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এই সংকট থেকে উত্তরণে যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ হচ্ছে গুরুত্বপূর্ণ উপায়। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও সম্পদশালীদের এগিয়ে আসলেই, একটি সুখী, সম্মৃদ্ধ বেকারত্বহীন বাংলাদেশ গঠন করতে পারবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট