1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইদের আগে সরকারি বেতন দ্রুত দেওয়ার ঘোষণা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের শিক্ষা ও মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ। সীতাকুন্ডে অভিযানে জাল জব্দ পুলিশের ১০ এসপিকে বদলি বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত- ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীতে খাদ্য সামগ্রী বিতরণ ইপিজেড থানা বিএনপি নেতাদের সঙ্গে সিটি মেয়রের বৈঠক ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় ঘরে ঢুকে গৃহবধূকে  ধর্ষণ পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না

বাঘাইছড়িতে আবারও বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

  • সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪০ পঠিত

আনোয়ার হোসেন

‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে চোরাচালানবিরোধী অভিযানে ৭৬ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) একটি বিশেষ টহল দল।

‎রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে টহল দলটি মারিশ্যা–দিঘীনালা সড়কের ২ কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোটরসাইকেলে বহন করা দুটি প্লাস্টিকের বস্তা গহীন পাহাড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়।

‎পরে বিজিবি সদস্যরা বস্তা দুটিতে তল্লাশি চালিয়ে ৭৬ কার্টুন ESSE Lights বিদেশি ব্যান্ডের সিগারেট জব্দ করে। যার মোট সিজার মূল্য ধরা হয়েছে ২ লাখ ২৮ হাজার টাকা।

‎মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “চোরাচালান ঠেকাতে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট