1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা

চট্টগ্রামে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ু প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬০৮ পঠিত

২ ডিসেম্বর মঙ্গলবার, চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ডের দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে “জলবায়ু প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজসেবীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের চেয়ারম্যান মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাই কোর্ট বিভাগ) ও জজ কোর্ট চট্টগ্রামের আইনজীবী মুহাম্মদ বরকত উল্লাহ।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন গ্রীন এলায়েন্স-এর আহ্বায়ক সরোয়ার আমিন বাবু, যিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, বাংলাদেশে এর প্রভাব ও শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের সচেতনতা ও অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোট ছোট পরিবর্তনও বড় ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ মোঃ জাকারিয়া হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনিয়া আক্তার, পরিচালক মোহাম্মদ সাব্বির ইসলাম হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু বিপর্যয় ঠেকাতে শিক্ষার্থীদের গাছ লাগানো, প্লাস্টিক বর্জ্য হ্রাস, পানি ও বিদ্যুৎ সাশ্রয়, পুনর্ব্যবহার, এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে। তারা স্কুল পর্যায়ে পরিবেশ ক্লাব গঠন, সবুজ ক্যাম্পেইন, এবং স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন ও সচেতনতা বৃদ্ধি করার অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠানের শেষাংশে পরিবেশবান্ধব সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট