1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

এক কোটি টাকার ডাকাতি: দাগনভূঁইয়ার পলাতক ইমন অবশেষে র‍্যাবের জালে

  • সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৮ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

ফেনীর দাগনভূঁইয়া থানায় ঘটে যাওয়া এক কোটি টাকার চাঞ্চল্যকর ডাকাতি মামলার সন্দিগ্ধ পলাতক আসামি মেহেদি হাসান ইমনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিলোনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গত ১৮ অক্টোবর ভোররাতে চানপুর এলাকার কামাল উদ্দিনের বাসায় ৪/৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৭১.৫ ভরি স্বর্ণালংকার, ডায়মন্ড ও নগদ ৬ লাখ ৫০ হাজার টাকা লুট করে, যার মোট মূল্য প্রায় এক কোটি সত্তর লাখ টাকা। এ ঘটনায় দাগনভূঁইয়া থানায় ডাকাতি আইনে মামলা হয়।

মামলার পর থেকেই র‌্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে চিহ্নিত করা হয় সন্দিগ্ধ আসামি ইমনকে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দাগনভূঁইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট