1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৮ পঠিত

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বাদ মাগরিব ক্বিরাতুল কুরআন মডেল মাদ্রাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে জিয়া পরিবারের সকল সদস্যের সুস্থতা এবং দেশকে ঘিরে যেকোনো অপতৎপরতা থেকে রক্ষার জন্য দোয়া করা হয়।
মোনাজাত পরিচালনা করেন ক্বিরাতুল কুরআন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও মডেল টাউন জামে মসজিদের খতিব মাওলানা এইচ এম হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মো: ইউসুফ আলী, সাধারণ মো: ইয়াছিন, উপজেলা সাইবার দলের সভাপতি নোমাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জালাল, পৌর সাইবার দলের সভাপতি মোঃ হাসান আলী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন, পৌর সিনিয়র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক মো: শরীফ উদ্দিন, শাহাদাত হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট