1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ

  • সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৫ পঠিত

মোহাম্মাদ আলবিন,আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পালিত হয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং আনোয়ারা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রথমে আনোয়ারা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার। সভায় প্রধান অতিথি ও বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা সংঘটিত বর্বর হত্যাযজ্ঞের নির্মম ইতিহাস তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার দ্বারপ্রান্তে পৌঁছে দেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উম্মে খান কাফিসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট