1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭৭ পঠিত

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত আলোচনা সভা আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুর আলম, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌস, সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, রাঙ্গামাটি টিটিসি প্রতিনিধি মোমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন, বৈধভাবে বিদেশ গমন এবং রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দালালচক্র এড়িয়ে সঠিক প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট