1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের পরিচালক শিব্বির আহমেদ ওসমান এর বিবৃতি

  • সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩৯ পঠিত

ওসমান হাদির মৃত্যুতে শোক বার্তা এবং প্রতিবাদের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের পরিচালক শিব্বির আহমেদ ওসমান,

বিবৃতিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচালক শিব্বির আহমেদ ওসমান বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী, অকুতোভয় দেশপ্রেমিক। অন্যায়ের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠ বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছিল। কল্যাণ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠানের লড়াইয়ে জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়।

সাংবাদিক নেতা শিব্বির আহমেদ ওসমান, বলেন, ওসমান হাদি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। দল-মত-ধর্ম নির্বিশেষে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য লড়াই জারি রাখতে হবে।

শিব্বির আহমেদ ওসমান, বলেন, ‘আমি শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও তার লড়াইয়ের সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একইসাথে ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য করণীয় সকল ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। হত্যাকারীরা যদি দেশ ছেড়ে পালিয়ে থাকে, সেই দায় অবশ্যই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে এবং দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো, ডেইলি স্টার এবং উদীচীতে যে ন্যাক্কারজনক বর্বরতা চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মান্না বলেন, ওসমান হাদির লড়াই ছিল একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার। এই ধরনের কর্মকাণ্ড কখনোই হাদির লড়াইয়ের লক্ষ্য ছিল না। ওসমান হাদি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে সংগ্রাম করেছেন।
যারা মব উস্কে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, তাদের দুরভিসন্ধি রুখে দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান শিব্বির আহমেদ ওসমান, তিনি বলেন, ওসমান হাদির অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমাদের শান্ত থাকতে হবে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের কোনো ধরনের ফাঁদে পা দেয়া যাবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট