1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

কায়াকিং করতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু

  • সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪০ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদঃ

কায়াকিং করতে গিয়ে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর)২৫ খ্রিঃ সকাল ৮ঃ৩০ মিনিটের সময় জেলার বালুখালী ইউনিয়নের “স্বর্ণদ্বীপ আইল্যান্ড”নামের রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম মোঃ ইফরাত (২৬)। তিনি রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার মোঃ ওয়াসিমের ছেলে। ওই রিসোর্টেই তিনি বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, ইফরাত তাঁর ছয় বন্ধুর সঙ্গে হ্রদে কায়াকিং করতে নামেন। একপর্যায়ে তিনি উল্টে পানিতে পড়ে যায়। তাঁর পরনে লাইফ জ্যাকেট ছিল না। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস। পরে বেলা ১১টা ১৫ মিনিটের সময় ইফরাতের লাশ উদ্ধার করা হয়। এরপর পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ফায়ার সার্ভিস।

এ-সময় রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃজসিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট