1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

কাউখালী উপজেলায় যৌথ বাহিনীর অভিযান ৬৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জন

  • সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৭১ পঠিত

এম এস শ্রাবন মাহমুদ স্টাফ রিপোর্টার

রাঙ্গামাটি সদরস্থ কাউখালী উপজেলা’তে
পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে।
এ-সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, (পিপিএম)এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়।
সোমবার ( ২৯ ডিসেম্বর)২৫ খ্রিঃ
রাত আনুমানিক ১১ঃটা ৫০ মিনিটের সময় কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে কাউখালী থানাধীন রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্ট এলাকায় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপ ভ্যানটি থেকে ২৬টি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।
প্রতিটি বস্তায় ২৫টি করে স্যালাইনের প্যাকেট ছিল এবং প্রতিটি প্যাকেটে ১ লিটার করে মোট ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ২৫ হাজার টাকা।
পুলিশ মাদকসহ পরিবহনকাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করেছে।
অভিযান চলাকালীন পিকআপ চালক অনুপ দত্ত (৩১)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তিনি চট্টগ্রামের আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের কেয়াগড় এলাকার গকুল দত্তের ছেলে।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই অজ্ঞাতনামা আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত অনুপ দত্ত এবং পলাতক দুই আসামির বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১০, তারিখ: ৩০/১২/২০২৫) দায়ের করা হয়েছে।
​পুলিশ জানায়, পার্বত্য এলাকায় মাদকের প্রসার রোধে যৌথ বাহিনীর এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট