1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা

  • সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৩ পঠিত

 

বান্দরবান প্রতিনিধি
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত এক রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বান্দরবান সদর উপজেলার কাশেমপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ কাউসারের চিকিৎসার জন্য তাঁর মা ছেনুআারা বেগমের হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী আরমান। এ সময় আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান, অতীত জেলা গভর্নর মো. কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি মো. মোজাম্মেল হক, বর্তমান সভাপতি নিনি প্রু, সদস্য মাংকিউসিং মারমা, মো. আব্দুল আজিজসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তব্যে এপেক্সিয়ান মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী আরমান বলেন,
“সমাজের অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো এপেক্স ক্লাবের অন্যতম মানবিক দায়িত্ব। মানবতার কল্যাণে এপেক্স ক্লাব সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এপেক্স ক্লাব অব বান্দরবানের নেতৃবৃন্দ জানান, মানবিক সহায়তার অংশ হিসেবে সংগঠনটি নিয়মিতভাবে দরিদ্র, অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে আসছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট