1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

সীতাকুণ্ডে আদর্শ ছাত্র ও যুব সমাজের সাপ্তাহব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।

  • সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৪ পঠিত

সরোয়ার উদ্দিন আনসারী
ভ্রাম্যমাণ প্রতিনিধি।

নতুন বছর ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সীতাকুণ্ড সিকিউর সিটির সাপ্তাহিক মেলা প্রাঙ্গনে সাপ্তাহব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে জনপ্রিয় সামাজিক সংগঠন বাংলাদেশ আদর্শ ছাত্র ও যুব সমাজ।
এর আগে মহান বিজয়ের মাস ডিসেম্বর ২০২৫ উপলক্ষে অর্ধমাসব্যাপী একই ধরনের মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার ধারাবাহিকতায়, নতুন বছরকে স্বাগত জানিয়ে ৩ জানুয়ারি ২০২৬ ইং থেকে ৯ জানুয়ারি ২০২৬ ইং পর্যন্ত সীতাকুণ্ড সিকিউর সিটি মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের মাঝে এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সপ্তাহব্যাপী এই ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্পে সার্বিক সহযোগিতা প্রদান করে সীতাকুণ্ড মডার্ন হাসপাতাল লিমিটেড।

ক্যাম্পটি পরিচালনায় নেতৃত্ব দেন আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি মোক্তার হোসেন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তৌকির, প্রচার সম্পাদক মোঃ নয়ন এবং দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ। এছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য সাজিদ, লুৎফা, রনি, স্বেচ্ছাসেবী এলিট এবং শুভাকাঙ্ক্ষী সদস্য সুব্রত, টুম্পাসহ আরও অনেক সদস্য ও স্বেচ্ছাসেবক ক্যাম্পে উপস্থিত থেকে মানবসেবায় অংশগ্রহণ করেন।

আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সভাপতি মোক্তার হোসেন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু–এর নেতৃত্বে সংগঠনের সকল সদস্য সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজ পরিবর্তন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং একটি আদর্শ সমাজ ও দেশ গঠনের শপথ ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সংগঠনটির এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম চট্টগ্রামের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট