1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা মনোনীত হলেন এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁন

  • সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৫ পঠিত

 

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও চট্টগ্রাম জজকোর্টে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে মনোনীত করা হয়। এ সময় সংগঠনের মহাসচিব মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁনের হাতে উপদেষ্টা মনোনয়নের পত্র তুলে দেন।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন,
“নারী ও শিশুদের অধিকার সুরক্ষা, আইনি সহায়তা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁনের দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা আশাবাদী।”

মনোনয়ন গ্রহণ করে এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খাঁন বলেন,“নারী ও শিশুদের অধিকার রক্ষায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন যে মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে আসছে, তার সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আইনগত পরামর্শ ও নৈতিক সহায়তার মাধ্যমে সংগঠনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।”

উল্লেখ্য, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আইনি সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট