1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

বান্দরবানে এপেক্সিয়ানদের শ্রদ্ধায় সিক্ত বাবু ক্যসৈচিং, সর্বস্তরের শোক

  • সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩০১ পঠিত

 

​বান্দরবান প্রতিনিধি:
এপেক্স ক্লাব অব বান্দরবান-এর অতীত সভাপতি এপেক্সিয়ান মেলিপ্রু মারমা’র স্বামী এবং এপেক্স ক্লাব অব নীলাচল-এর অতীত সভাপতি এপেক্সিয়ান উখিংমে হিলি’র শ্রদ্ধেয় পিতা বাবু ক্যসৈচিং-এর প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছে এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৩। গতকাল রাত ১০:৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​আজ (২৭ জানুয়ারি) প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এপেক্স পরিবারের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পমাল্য অর্পণ ও পারলৌকিক আত্মার সদগতি কামনায় বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
​এ সময় শ্রদ্ধা জ্ঞাপনে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাবু ক্যসৈচিং ছিলেন একজন পরোপকারী ও নিবেদিতপ্রাণ মানুষ। তাঁর প্রয়াণে সমাজসেবার ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়।”
​ডিস্ট্রিক্ট-৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান শোকবার্তায় বলেন, “বাবু ক্যসৈচিং-এর প্রয়াণে আমরা একজন অভিভাবককে হারালাম। এপেক্স পরিবার তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য শক্তি প্রার্থনা করছে।”
​শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন অতীত ডিস্ট্রিক্ট গভর্নর এপেক্সিয়ান কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের ফার্স্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ মোজাম্মেল হক, সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর এপেক্সিয়ান মা সং সিং, সেবা পরিচালক এপেক্সিয়ান অং মে প্রু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান নিউ উইন এবং অতীত সভাপতি এপেক্সিয়ান মিলি প্রু।
​এছাড়াও সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব সাঙ্গুর প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান বীরু লাল তনচঙ্গা, নীলাচল ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান উখিংমে হিলি এবং এপেক্স ক্লাব অব গ্রীন সিটির সভাপতি এপেক্সিয়ান অং চমং প্রমুখ।
​পুষ্পমাল্য অর্পণ শেষে এপেক্স নেতৃবৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট