1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বন্দর নগরীতে ডিবির মধ্যরাতের তাণ্ডব ৫৪৩ কার্টুন অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার দুই চোরাকারবারি গ্রেপ্তার

  • সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭৭১ পঠিত

 

মোহাম্মদ মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার

রিয়াজুদ্দিন বাজার থেকে জুবিলী রোড ডিবির সাঁড়াশি অভিযান সিএনজি সহ বিপুল অবৈধ সিগারেট জব্দ

বন্দর নগরীতে অবৈধ বিদেশি সিগারেট চোরাচালানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেটসহ দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ০২.৩০ ঘটিকার সময় ডিবি বন্দর বিভাগের ৫২ নং টিম কোতোয়ালী থানাধীন জুবিলী রোড লাভলেইন এলাকায় এ্যাপোলো ১১ নামীয় পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর এবং একই থানাধীন রিয়াজুদ্দিন বাজারস্থ বিসমিল্লাহ টাওয়ারের সপ্তম তলার ১৬ নং কক্ষে একযোগে অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করে।

ডিবি পুলিশের এই অভিযানে মোঃ শহিদুল ইসলাম ২৪ ও মোঃ ফজল করিম ২৮ নামের দুইজন আসামীকে ৫৪৩ কার্টুন অর্থাৎ ৫৪৩০ প্যাকেট বিদেশি বিভিন্ন ব্রান্ডের অবৈধ সিগারেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের সময় সিগারেট পরিবহন ও সরবরাহে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।উদ্ধারকৃত সিগারেটগুলোর বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

ডিবি সূত্র জানায়,দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বন্দর নগরীকে কেন্দ্র করে অবৈধ বিদেশি সিগারেট মজুত পরিবহন ও বাজারজাত করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান চক্রটির গতিবিধি নজরদারিতে রাখে ডিবি বন্দর বিভাগ।নিশ্চিত তথ্য পাওয়ার পর পরিকল্পিতভাবে মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুইটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি সিগারেট দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন বাজারে সরবরাহ করত।এই চক্রের সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।তাদের নাম পরিচয় ও অবস্থান শনাক্তে ডিবি পুলিশের তদন্ত চলমান রয়েছে।

ডিবি কর্মকর্তারা জানান,উদ্ধারকৃত সিগারেটগুলো কোনো ধরনের শুল্ক পরিশোধ ছাড়াই অবৈধভাবে দেশে প্রবেশ করে বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল যা রাষ্ট্রের রাজস্ব ফাঁকির একটি বড় উদাহরণ।

অবৈধ সিগারেটের কারণে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি জনস্বাস্থ্যের জন্যও এটি মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে।

ডিবি বন্দর বিভাগের ডিসি কাজী মোঃ আবদুর রহীম জানান,উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত দুই আসামী বর্তমানে ডিবি হেফাজতে রয়েছে।এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ চোরাচালান মাদক অস্ত্র ও নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট