1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ

  • সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮৫ পঠিত

 

৩১ জানুয়ারি শনিবার সকালে রাঙ্গামাটি পলওয়েল পার্ক এবং বিকেলে ঝুলন্ত ব্রিজ পিকনিক স্পটে মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য ও নেতৃবৃন্দ আনন্দ – উচ্ছ্বাসে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে দিনব্যাপী হারিয়ে যান শহুরে যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে।
বিভাগীয় কমিটির উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলনমেলা ২০২৬ এর এই আয়োজনে আলোচনা,স্মৃতি কথা, গান, কবিতা, আড্ডা এবং কুপন ড্র এর আনন্দের মাঝে সবাই যেন হারিয়ে যান যৌবনের দুরন্তপনায়।
বিভাগীয় কমিটির সহ-সভাপতি এবং পিকনিক উপরিষদের চেয়ারম্যান লায়ন শামসুজ্জামান সুমনের সার্বিক পরিচালনায় এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভের তত্ত্বাবধানে এই আনন্দ আয়োজনে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিতি ছিলেন। যথাক্রমে হাজী হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, মোঃ আব্দুল কাদের, মো: আব্দুর রউফ, মো: জাকির হোসেন টিটু, মো: সাখাওয়াত হোসেন, লায়ন পন্ডিত সুমন চক্রবর্তী, মো:জানে আলম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আলী, মোঃ জসিম উদ্দিন সহ অনেকের পরিবারের সদস্যবৃন্দ ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একইসাথে সংগঠনের মানবিক কর্মকাণ্ডসমূহ, ভবিষ্যতের কর্মপন্থা ও দিক নির্দেশনা নিয়েও অনেকে আনন্দ আড্ডায় মতামত ব্যক্ত করেন এবং বিগত সময়ের মতো ভবিষ্যতেও মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করার প্রত্যয় তুলে ধরেন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট