1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭৩ পঠিত

 

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-
‎
‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
‎
‎সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা মো: ছোহরাব হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: তানজিল হোসেন।
‎
‎সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎তারা আরো বলেন, উপজেলার ৩৯টি ভোট কেন্দ্রে ১৩ জন করে মোট ৫০৭ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
‎
‎অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও বাহিনীর সদস্যরা এবং স্হানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
‎

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট