1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক যুবক

  • সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১৫ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো.কাজেম আলী খান (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের বটতল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।

আহত কাজেম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খান সাহেব হুজুরের বাড়ির মাওলানা আহমুদুল হক খান নক্সবন্দী ছেলে। সে মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাজেম রেললাইন ধরে হাঁটার সময় ট্রেন কাজেমকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন কাজেম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রিয়তা দাশ জানান, আহত যুবকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তার কান ও নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট