1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

রাতের আঁধারে মসজিদে চুরি, উধাও সাউন্ড সরঞ্জাম

  • সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০৭ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালী পৌর সদরের বহদ্দারপাড়া তাজন বিবি জামে মসজিদে গ্রিল কেটে সাউন্ড সিস্টেম চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ফজরের আযান দিতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন মসজিদের মুয়াজ্জিন।

মুয়াজ্জিন হাফেজ মো. নোমান জানান, ফজরের আযান দিতে গিয়ে তিনি দেখতে পান মসজিদের গ্রিল কাটা এবং ভেতরে থাকা দুটি ব্যাটারি, দুটি অ্যাম্প্লিফায়ার ও একটি স্পিকার নেই। পরে বিষয়টি মসজিদ পরিচালনা কমিটিকে জানানো হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ শহীদুল আলম বলেন, চুরি হওয়া সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট