1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

বাঘাইছড়িতে যথাযথ মর্যাদায় শহিদ দিবস পালিত

  • সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৮ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

‎শরিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকায় উপজেলা মিনি কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।

‎এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, পৌর বিএনপি’র সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

‎আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সঠিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই স্বাধীনতার পথ রচিত হয়েছিল। নতুন প্রজন্মের মাঝে ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

‎এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

‎এ সময় পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাঘাইছড়ি থানা, বাঘাইছড়ি পৌরসভা, বাঘাইছড়ি প্রেস ক্লাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট