1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে মাতৃভাষা দিবসে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা।

  • সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৪ পঠিত

 

আলমগীর আলম।

মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্দরবানে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকালে এপেক্স ক্লাব অব বান্দরবান ,এপেক্স ক্লাব অব সাঙ্গু,এপেক্স ক্লাব অব নীলাচল ও এপেক্স ক্লাব অব Green City-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ -এর সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি-৩ এপে. কামাল পাশা, এপে. মোজাম্মেল হক, এপে. প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সিনিয়র সহ-সভাপতি এপে. মোহাম্মদ আলীসহ ,অংমে প্রু, এপে. ইকবাল ও এপে. হারুন প্রমুখ।
বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কিকিউ মারমা, দ্বিতীয় হন চং রেং মো এবং তৃতীয় হন মধু চাকমা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হন নুয়ই এই মারমা, দ্বিতীয় উনুসাং মারমা এবং তৃতীয় য়ই য়ই উ মারমা।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ও উদ্বোধন এপে. মো: নুরুল আমিন চৌধুরী আরমান বলেন নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা, চর্চা ও সচেতনতা বৃদ্ধি করতে এ আয়োজন সত্যি অসাধারণ।
আগামীতেও এর ধারাবাহিকতা রক্ষায় উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি সকলকে এপেক্স বাংলাদেশের মানবিক কাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট