1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

একটি সুন্দর রাউজান বিনির্মানে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি

  • সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৫ পঠিত

 

আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেছেন, একটি সুন্দর ও পরিছন্ন রাউজান গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব। রাউজানে মুসলিম -হিন্দু- বৌদ্ধ ও খৃষ্টান বিচ্ছিন্ন কেউ নয়, সকলেই আমরা রাউজানবাসী। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাউজান গহিরাস্থ নিজ বাসভবনে ২১ ফেব্রুয়ারী (শনিবার) উত্তর গুজরা অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্টানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু সামাজিক স্থিতিশীলতা ও শান্তির জন্যই নয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রেও অতীব গুরুত্বপূর্ণ। যখন একটি সমাজে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করতে পারে, তখন সেখানকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয়। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ একে অপরের কাছ থেকে শিখতে পারে এবং সমৃদ্ধ সাংস্কৃতিক বিনিময় ঘটে, যা সমাজকে আরো বৈচিত্র্যময় ও সৃজনশীল করে তোলে।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি আরো বলেন, গ্রামীন এলাকা গুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র বিশেষভাবে লক্ষণীয়। গ্রামের মানুষ সাধারণত একে অপরের সুখ-দুঃখের অংশীদার হয়। তারা বিভিন্ন সামাজিক কাজে একত্রিত হয় এবং পরস্পরের পাশে দাঁড়ায়। এই সহযোগিতামূলক মনোভাব গ্রামের মানুষের জীবনে একটি বিশেষ প্রভাব ফেলে এবং তাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

শুভেচ্ছা বক্তব্যে আদ্যাপীঠ ট্রাস্টি কাঞ্চন তালুকদার বলেন, আমরা শুধু একজন মহৎ নেতাকে অভিবাদন জানাতে আসেনি, ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে নিয়ে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি মহোদয়ের স্বপ্নের রাউজান বাস্তবায়নে নিজেদের শরীকদার করতে এসেছি। অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ এইটা শুধু একটি ধর্মীয় সংগঠন নয়, ঐক্য ও সাম্যতা সৃষ্টির এক প্রতিষ্টান এবং নান্দনিক দর্শনীয় একটি স্থান। কাজেই রাউজানের সৌন্দর্য বাড়াতে আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের অবকাঠমো উন্নয়নে সর্বদা এমপি মহোদয়ের সুদৃষ্টি ও আন্তরিক ভালবাসা প্রত্যাশা করি।

লিটন মহাজনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও সংগঠক এম এনাম হোসেন, পূর্ব গুজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস বীনা চৌধুরী, পনব চৌধুরী মিটু, বিপ্লব দাশ, মাস্টার সুপক বিশ্বাস, কাজল কান্তি কর, সত্যজিত চৌধুরী, সজল কর, মাস্টার বিজয় বিশ্বাস, সুদর্শন বিশ্বাস, সত্যজিত চক্রবর্তী, সাইফুল আজম অপু, অন্তু বিশ্বাস, খোকন চৌধুরী, শুভ চৌধুরী, বিষ্ণু মুহুরি সহ অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট