1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

পটিয়া সিটি আইডিয়াল স্কুল পরিদর্শন করলেন সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।

  • সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১১ পঠিত

 

আলমগীর আলম।

পটিয়া প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক পরিবেশ পর্যালোচনার অংশ হিসেবে পটিয়া সিটি আইডিয়াল স্কুল পরিদর্শন করেছেন পটিয়া সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তারা শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামোগত সুবিধা এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থা ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা প্রফেসর আবু তৈয়ব, আহবায়ক এডভোকেট জসিম উদ্দিন, সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব আলমগীর আলম। এছাড়া পটিয়া সচেতন যুব ফোরামের আহবায়ক মনির উদ্দিন মো. ইখতিয়ার, সদস্য সচিব আবদুর রহীম খন্দকারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তারা শিক্ষার মান ধরে রাখতে নিয়মিত মনিটরিং, সহপাঠ কার্যক্রম জোরদার এবং নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপের আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, একটি উন্নত সমাজ গঠনে মানসম্মত শিক্ষা অপরিহার্য। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
তারা আরও বলেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং আধুনিক শিক্ষাসামগ্রী সংযোজনের মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি করা সম্ভব। এ ক্ষেত্রে সচেতন নাগরিক ফোরাম সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশ্বাস দেন তারা।
বিদ্যালয় কর্তৃপক্ষ ফোরামের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের সচেতন ব্যক্তিদের এমন সম্পৃক্ততা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন নেতৃবৃন্দ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট