1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

বোয়ালখালীতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন নিয়ে উঠান বৈঠক

  • সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪০ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সারোয়াতলি ইউনিয়নের খিতাপচর এলাকায় বৈঠকে ২০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।
উপস্থিত কৃষকদের পুষ্টি বাগান স্থাপন, সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার বিষয়ে কারিগরি পরামর্শ দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম। তিনি জানান, পুষ্টিকর শাকসবজি ও ফলমূল উৎপাদনের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি সম্ভব। এ ধরনের সরকারি উদ্যোগ প্রান্তিক কৃষকদের আত্মনির্ভরশীল করে তুলবে।
বৈঠকে উপসহকারী কৃষি কর্মকর্তা শিবু কান্তি নাথ ও লক্ষণ কুমার কারণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃষকদের মধ্যে উন্নত জাতের দুটি করে গাছের চারা, বিভিন্ন সবজি বীজের প্যাকেট, একটি পুষ্টি প্লেট, একটি পুষ্টি কার্ড ও পুষ্টি সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট