1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

বাঘাইছড়িতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান

  • সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮০ পঠিত

‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে উপজেলায় বিশেষ নজরদারি শুরু করেছে উপজেলা প্রশাসন। বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে মাঠপর্যায়ে কঠোর মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

‎রবিবার (২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

‎অভিযানে চাল, ডাল, তেল, চিনি, গরুর মাংস ও সবজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে সরেজমিন তদারকি করা হয়।
‎পরিদর্শনকালে কয়েকটি প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রসিদ সংরক্ষণ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকা এবং নিয়মিত হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।

‎অভিযান শেষে ইউএনও আমেনা মারজান জানান, রমজানকে কেন্দ্র করে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালু রাখা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হচ্ছে।

‎তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে পুরো রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাজার কমিটির নেতৃবৃন্দ সহযোগিতা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট