1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

চন্দনাইশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৩ পঠিত

 

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-

চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-১৪ আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ সহ শ্রদ্ধা আর ভালোবাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত শুক্রবার দিবাগত রাত ১২টা ১মিনিটে উপজেলা সদরস্থ শাহ্ আমিন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ ও উপজেলা প্রশাসন।

এই ছাড়াও শ্রদ্ধা জানান বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা,শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসটি উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াছ খান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ফেরদৌসী আকতার, প্রকৌশলী তন্ময় নাথ, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, আনসার-ভিডিপি কমান্ডার মোঃ জালাল।
উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, উপজেলা একাডেমি সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট