1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শ্রমিক কল্যাণের নেতা কর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে : এস এম লুৎফর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন। পটিয়া চরকানাই আগুনে পুড়ে যাওয়া ঘরে নজীর আহমেদ ফাউন্ডেশন এর খাদ্য সামগ্রী বিতরণ এক মায়ের গর্ভ থেকে একই দিনে জন্ম নেয়া তিন কন্যা এসএসসি পরিক্ষার্থী চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার  এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ

পটিয়ায় রমজানে ইফতার ও মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির উদ্বোধন, মরহুম অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.) স্মরণে দোয়া

  • সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৩ পঠিত

 

পটিয়া প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে ইফতার, মাসব্যাপী পবিত্র কোরআন শরীফ বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং মরহুম অধ্যক্ষ মাওলানা কাজী আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.)–এর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে হযরত আমিরুল আউলিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচি হয়।
অনুষ্ঠানে মরহুম আলহাজ মাওলানা কাজী আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.)–এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে ক্লাবের পরিচালকবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
আয়োজকেরা জানান, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ সময় এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং কোরআনের আলো সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির উদ্দেশ্য। উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি মাসব্যাপী বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মাঝে কোরআন শরীফ বিতরণের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন। সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি ও ডিনার নোটিশ সম্পাদক মো. আবু হেনা এবং ফেলোশিপ ও পাবলিক রিলেশনশিপ পরিচালক মো. নাঈম আলমদার। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর জাতীয় সহসভাপতি নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা–৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. লিয়াকত আলী, অতীত জেলা গভর্নর মো. কামাল পাশা ও মোহাম্মদ দিদারুল ইসলাম খাঁন, এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি মো. মোজাম্মেল হক, সাংবাদিক বিনজুর রহমান এবং এপেক্স ক্লাব অব চিটাগাংয়ের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মহসিন।
এ ছাড়া ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেলা সেক্রেটারি মো. আরিফ খান, ট্রেজারার মো. আব্দুল্লাহ ফারুক রবি, ক্লাব ডিরেক্টর আব্দুর রহিম খন্দকার ও মো. ফারুক হোসাইন, নুরুল ইসলাম, আবুল হাসান আজাদ হিরু, জোনায়েদ সারওয়ার রিমন, আরাফাত খাঁনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাফেজ মো. তামজিদুল ইসলাম খাঁন দোয়া, মোনাজাত ও মিলাদ পরিচালনা করেন। পরে অতিথিরা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. সরোয়ার শাহ্ আমিরীর কাছে হস্তান্তর করেন।
বক্তারা বলেন, রমজান কেবল ইবাদতের মাস নয়; এটি মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দেয়। কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট