1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৫ পঠিত

 

সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (২৭ ফেব্রয়ারি) নগরীর রিকাবীবাজার পয়েন্টে টানা ষষ্ঠবারের মতো দুই শতাধিক মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ভুনা খিচুড়ি, পেঁয়াজু, ছোলা, আলুর চপ, খেজুর ও পানিসহ ১২০ টাকা মূল্যের প্যাকেজটি মাত্র চার টাকায় বিতরণ করা হয়। অসহায় ও অসচ্ছল মানুষরা যেনো নিজেরা এটিকে দানের ইফতার মনে না করেন, সেজন্য ন্যূনতম দাম হিসেবে চার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। ওইদিন বিকেল পাঁচটায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে ক্লিন সিটির সিলেটের সভাপতি নাজিব আহমদ ও সাধারণ সম্পাদক সুয়েব নেওয়াজের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সংগীত শিল্পী ডা. জহিরুল ইসলাম অচিনপুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাংবাদিক উৎফল বড়ুয়া। ক্লিন সিটির সিলেটের সভাপতি নাজিব আহমদ বলেন, আমরা সিলেট নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি হতদরিদ্র মানুষকে নিয়েও কাজ করি। প্রতিবছর অসংখ্য মানুষকে মাত্র চার টাকায় ইফতার বিতরণ করে থাকি। রমজান মাসে প্রতি শুক্রবারে অসহায় মানুষদের মুখে আমরা উন্নত মানের ইফতার তুলে দেয়ার চেষ্টা করছি। তিনি আরও বলেন, রমজানের শেষ শুক্রবার আমরা ৪ টেখার ইফতারের তহবিল থেকে ঈদ খাদ্যসামগ্রী উপহার দিয়ে আমাদের এ বছরের কার্যক্রম সমাপ্তি হবে। এসময় উপস্থিত ছিলেন, ক্লিন সিটি সিলেটের অর্থ সম্পাদক আবু তাহের, আইটি ও মিডিয়া সম্পাদক জোবায়ের আহমেদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া বেগম, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন তানভীর, সহ দপ্তর সম্পাদক সামিয়া রহমান মিতু, লজিস্টিক সম্পাদক ফাহিম আহমদ, সহ লজিস্টিক সম্পাদক ইশতিয়াক মারুফ, সদস্য সাবের, ইব্রাহিম চৌধুরী, আলমগীর, আজিম আহমদ নাশিদ, রুবেল খান, শাহ রবিউল, ইঞ্জিনিয়ার কাউসার, আসিম আহমদ, নাঈম আহমদ, সুরাইয়া, রুমানা, মাইশা, সাদিয়া বেগম, জান্নাত, শান্তা, ইব্রাহিম তালুকদার, হামিম, রুহুল আমিন, আলী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট