1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

  • সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৯৭ পঠিত

 

ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুইশত রোজাদারদের মাঝে ২য় বারের মত ইফতার বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে রোজাদারদের প্রতি সহমর্মিতা জানাতে ইফতার বিতরণ করে যাচ্ছেন মানবিক প্রতিষ্ঠান সঙ্গীতজ্ঞ ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন। মাহে রমজানে ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ২য় বারের মত গতকাল ৪ মার্চ ২০২৬ বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম মহানগরীর চকবাজার পেশকার বিল্ডিং এর মাঠে এলাকায় দরিদ্র ও শ্রমজীবী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় ফাউন্ডেশনের পক্ষে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনায় ছিলেন ফাউন্ডেশন পরিবারের সদস্যরা। সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় ও চ্যানেল আই তারকা সঙ্গীত শিল্পী জনি বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনায় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী বড়ুয়া, চন্দ্রিমা বড়ুয়া মুনমুন, অধ্যাপক দীপঙ্কর বড়ুয়া, রবীন্দ্র সঙ্গীত শিল্পী পাপিয়া বড়ুয়া, শিল্পী অরূপ বড়ুয়া, সমাজ সেবক দিপক বড়ুয়া, বিটন বড়ুয়া ও রুবেল আহমেদ প্রমুখ। তারা বলেন, রমজান হলো সহমর্মিতা ও সংযমের মাস এখানে জাতি ধর্ম বর্ন কোন ভেদাভেদ নেই। তারা আরো বলেন, আমরা বিগত ৪ বছর ধরে বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগীতা করে আসছি এবং ভবিষ্যতেও এ সেবা কার্যক্রম চলমান রাখবো। এখানে নেই কোনো ধর্মের ভেদাভেদ, নেই কোনো আলাদা পরিচয়। সবার আগে আমরা মানুষ। অসহায় রোজাদার ও শ্রমজীবি মানুষের মাঝে আমরা ইফতার বিতরণ করতে পেরে নিজেদের খুব ভালো লাগছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট