1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানে “আমরা সিলেটবাসীর” নিন্দা ও প্রতিবাদ

  • সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩১০ পঠিত

শহিদুল ইসলাম, প্রতি‌বেদক:

৩৬০ অন্যতম হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করতে এসে একটি নব্য রাজনৈতিক দলের সদস্যরা পবিত্র নগরী সিলেটে মাজার প্রাঙ্গনে রাজনৈতিক শ্লোগান দিয়ে মাজারের পবিত্রতা ক্ষুন্ন করায় সিলেট সহ দেশে বিদেশে আলোচন-সমালোচনার ঝড় বইছে।

মাজার প্রাঙ্গনে বিশেষ করে ‘‘মাজারের নারী এবাদতখানার‘ ছাদে উঠে রাজনৈতিক শ্লোগান দেওয়াতে সিলেটের সর্বস্থরের মানুষ দারুন ভাবে মর্মাহত হয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে “আমরা সিলেটবাসীর” পক্ষ থেকে এহেন ঘৃন্য আচরণে দুঃখ প্রকাশ করে বলেন, যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষজন সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার জিয়াত করতে আসেন। শুধু বাঙ্গালী নয় ব্রিটিশ আমলে ইংরেজ কমিশনার এবং ডিসিরা প্রথমে মাজারে এসে শ্রদ্ধা জানিয়ে তাদের কাজ শুরু করতেন। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতারা সিলেটে এই ওলির মাজার জিয়ারতের মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেন। কেউ কোনদিন মাজারের পবিত্রতা নষ্ট করেননি।

অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে এই প্রথম ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতারা সিলেটের শাহজালালের মাজারে গিয়ে দিয়েছেন রাজনৈতিক শ্লোগান, করেছেন মিছিল। তাদের এহেন আচরণে সিলেটের মানুষ কষ্ট পেয়েছেন। গেল ৪মার্চ বুধবার রাতে এমন ব্যাতিক্রম ঘটনা ঘটে।

জানা যায়, এনসিপির বিভাগীয় ইফতার মাহফিল উপলক্ষে বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিলেট আসেন। নগরের একটা কমিউনিটি সেন্টারে দলটির উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে তারা অংশ নেন। রাতে শাহজালাল (র.) মাজারে তারাবির নামাজ আদায় করতে যান তারা। এসময় নেতাকর্মীরা মাজারে ভিড় করেন।

একপর্যায়ে মাজারের নারী এবাদতখানার ছাদে উঠে সারজিস আলম স্লোগান শুরু করেন দেন। ‘দিল্লি না সিলেট, সিলেট সিলেট’, আজাদি না গোলামি, আজাদি আজাদি’ ইত্যাদি স্লোগান দেন। অন্য নেতাকর্মীরা তার সাথে সুর মেলান। এদিকে, মাজার প্রাঙ্গণে এনসিপি নেতাদের এমন স্লোগানে সিলেটে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিলেটের ইতিহাসে আগে এমন ঘটনা ঘটেনি বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এর নিন্দা জানিয়েছেন আমরা সিলেট বাসীর পক্ষ থেকে জামাল আহমদ খান, আনসার আহমেদ উল্লাহ, নূরুদ্দিন আহমদ, মতিয়ার চৌধুরী, সৈয়দ এনামুল ইসলাম, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল , আব্দুল বাসির, আব্দুল কাদির চৌধুরী মোরাদ, শাহ আফজাল হোসেন, পীর ইসরাফিল মিয়া, আনজুমান আরা অঞ্জু, নাজমা বেগম, নাজনিন সুলতানা শিখা, হুমায়ুন রাজা, আকবর জালালী প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট