1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া চরকানাই আগুনে পুড়ে যাওয়া ঘরে নজীর আহমেদ ফাউন্ডেশন এর খাদ্য সামগ্রী বিতরণ এক মায়ের গর্ভ থেকে একই দিনে জন্ম নেয়া তিন কন্যা এসএসসি পরিক্ষার্থী চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার  এপেক্স বাংলাদেশের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত বাঘাইছড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে: দুবাই শাসক শেখ মোহাম্মদ চট্টগ্রাম জামেয়া কমিল মাদ্রাসায় ‘আরবি ভাষা চর্চায় দক্ষতা নির্ণয় সূচক অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু, থানায় মামলা।

ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২০২ পঠিত

লায়ন এস এম আমিনুর ইসলাম রানাঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও মিলনমুখর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর কিয়াংশী চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত মানিকগঞ্জ জেলার প্রায় দেড় শতাধিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এই আয়োজনে উপস্থিত অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য, মানবিক মূল্যবোধ এবং সামাজিক সংহতির গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিল আয়োজন উপকমিটির আহ্বায়ক এবং সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফতেজুর রহমান খান স্বাগত বক্তব্য প্রদান করেন। ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি প্রকৌশলী মোঃ আলমাস উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সার্বিক তদারকির দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম খান।
অনুষ্ঠানে অতিথি ও মানিকগঞ্জের গুনীজন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার রূপকার, ১৯৬৯ সালের ডাকসু নির্বাচিত জিএস এবং বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের গ্রেড-১ চেয়ারম্যান ড. মোজাফফর আহমেদ, সাবেক কর কমিশনার লিয়াকত আলী খান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ইমদাদুল হক বাদল, ম্যাঙ্গো গ্রুপ ও মধুমতি ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক মান্নান খান, সাবেক অধ্যক্ষ সরকারি দেবেন্দ্র কলেজ ও বিশিষ্ট লেখক ড. রেজাউল করিম, সাবেক যুগ্ম সচিব ড. সাইদুর রহমান খান সেলিম (জনসংযোগ মন্ত্রণালয়) এবং যুগ্ম সচিব আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, লেখক ও চিত্রকর মিজানুর রহমান মিজান হাকিম। দোয়া পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর কাজী মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, জিসানুর রহমান রনি, এম জামান লিটন, সাংস্কৃতিক সম্পাদক রাবেয়া সুলতানা, সায়েদুর বাসার খান মিলন, ফারজানা লিপি, আব্দুল মালেক গ্লাস, জয়নাল আবেদীন, মোজাম্মেল হোসেন লুলু, বিএম আশরাফুল ইসলাম পলাশ, আব্দুল মালেক ভেন্ডারসহ কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং ঢাকায় অবস্থানরত মানিকগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকাস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক, লেখক, গবেষক ও কলামিস্ট অ্যাডভোকেট মোঃ কামরুজ্জামান ভূঁইয়া। ইফতার ও দোয়া মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট