1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বোয়ালখালীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

  • সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৪৮ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
যদি আমরা দেখতে পাই যে আমাদের বর্তমান সরকার জুলাই সনদের বিপরীতে অবস্থান করছেন, মানবতার বিরুদ্ধে অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ পদক্ষেপ গ্রহণ করছেন, তখন অবশ্যই বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোট যে লক্ষ্যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, সে লক্ষ্য পূরণে সর্বাত্মক ভূমিকায় অবতীর্ণ হবে—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

শনিবার (৭ মার্চ) উপজেলার সদরে স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সতেরো রমজান বদর দিবস ইসলামের জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনে বদর প্রান্তরে ইসলামের জন্য সাহাবীরা শহীদ হন।
এসময় বোয়ালখালী উপজেলার আমীর ডা. খোরশেদ আলমের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক মোজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস. এম. মোদ্দাচ্ছের, মাওলানা মফিজুর রহমান, মো. ওসমান ও আবদুল ওয়াজেদ সজল প্রমুখ।
ইফতারের আগমুহূর্তে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট