1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৪১ পঠিত

 

আনোয়ারা প্রতিনিধি (চট্টগ্রাম):

চট্টগ্রামের আনোয়ারায় আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ২টা ৩০ মিনিটে আনোয়ারার একটি কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইমাম রেফায়ী (র.) চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ড. আল্লামা এ.এস.এম. ইউসুফ জিলানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কো-চেয়ারম্যান শাহজাদা আল্লামা শাহ জিল্লুল করিম আল মালেকী আল-কুতুবী (মা.জি.আ.)।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট নুরুল কবির রানা, মুহাম্মদ দেলোয়ার হোসেন, ডা. তারেক মর্তুজা, সাদ্দাম হোসেন, আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ সেলিম এবং সাংবাদিক শেখ আবদুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ আহাদুল ইসলাম।


অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন,আনোয়ারা মানবসেনা ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মুহাম্মদ সাদেক হাসান ও প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ মনির উদ্দিন খান।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিফজ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট