1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের উদ্যোগে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ

  • সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৮০ পঠিত

 

পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হালিশহর এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ।

গতকাল বিকেলে স্থানীয় ছোটপুল এলাকায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়।

​আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ফরহাদুল হাসান মোস্তফা উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

বিতরণকালে তিনি বলেন, “পবিত্র রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা দিনশেষে একটু ভালো ইফতারের অপেক্ষায় থাকেন। মূলত তাদের মুখে হাসি ফোটানো এবং ইফতারের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

​অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ পারভেজ, সহ-সভাপতি সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব নবী রকি, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি, সহ-সাংগঠনিক সম্পাদক রনি মিত্র,সহ-সাংগঠনিক সম্পাদক হাকিম শাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ, সহ প্রচার সম্পাদক মো তানবীর, সহ -প্রচার সম্পাদক মো আলামিন খান, সহ – আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয়ন্ত দে, সদস্য নূর হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​বিকেলের এই আয়োজনে কয়েক শতাধিক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুস্বাদু বিরিয়ানির ইফতার প্যাকেট গ্রহণ করেন। ইফতার হাতে পেয়ে সাধারণ মানুষের মাঝে আনন্দ ও সন্তুষ্টি দেখা যায়।

আসক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, রমজান মাসজুড়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তাদের এই মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট