1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

লোহাগাড়ায় একতা সংঘে উদ্যোগে ৪২ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৬৫ পঠিত

 

সমাজের গরীব-অসহায়, মেহনতী পরিবারের ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে ঈদ উদযাপন ২০২৬ উপলক্ষে বিগত ৯ বছরের ধারাবাহিকতায় এ বছরও ১৭-৩-২৬ইং, বুধবার চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার পদুয়া ছগিরাপাড়ার ঐতিহ্যবাহী সংগঠন “ হযরত ইমাম হাসান হোসাইন রাদ্বিঃ একতা সংঘ এর উদ্যোগে ৪২টি পরিবারের মাঝে  ” ঈদ উপহার” (৮ আইটেমের খাদ্য সামগ্রী) বিতরণ সম্পন্ন হয়েছে।

এ কার্যক্রমে ছগিরাপাড়ার ওয়েলফেয়ার সংগঠন- আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর রাহ.ফাউন্ডেশন ছগিরাপাড়া,পদুয়া  এলাকাবাসী ও প্রবাসীদের আর্থিক ও সার্বিক সহযোগিতা এবং একাতা সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিনের দিকনির্দেশনা প্রদান করেন।

ঐতিহ্যবাহী ছগিরাপাড়া শাহী জামে মসজিদ  প্রাঙ্গনে “ভালোবাসার ঈদ উপহার” নামের এই কার্যক্রাম উদ্বোধন করেন ছগিরাপাড়ার ওয়েলফেয়ার সংগঠন- আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর সিদ্দিকী রাহঃ ফাউন্ডেশনের মান্যবর চেয়ারম্যান ও একতা সংঘের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আল্লামা মুহাম্মদ জসিমুদ্দীন আলকাদেরী।

এই উপলক্ষে আয়োজিত সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠানের উদ্বোধক আল্লামা জসিমুদ্দীন আলকাদেরী বলেন- এধরনের মানবিক উদ্যোগ সমাজের জন্য কল্যাণকর; যা খুবই প্রশংসনীয়। এধরণের সংগঠনের সাথে বিত্তবানরা এগিয়ে আসলে সমাজের গরীব-অসহায় মানুষ-জন সকলের সাথে হাসি-খুশিভাবে ঈদ পালন আরো আনন্দঘন হবে। তিনি এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া ও মোবারকবাদ জানান ।

এসময় উপস্থিত আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর সিদ্দিকী রাহঃ ফাউন্ডেশনের সম্মানিত ডাইরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুহাম্মদ জহির উদ্দিন বারব বলেন- এমন উদ্যোগের সাথে ফাউন্ডেশন সামিল হতে পারায় আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আল্লাহ পাক সকলের এ প্রচেষ্টাকে কবুল করুন এবং তা পরকালে সকলের নাজাতের উসিলা হয় আমিন। আমরা চাই এলাকার মানুষের মাঝে হারিয়ে যাওয়া ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ফিরে আসুক।  ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের ঘরে ঘরে।

এসময় উপস্থিত ছিলেন- একতা সংঘের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এনামুল হক ও মাওলানা তাওহীদুল ইসলাম, সহ সভাপতি মাওলানা এহেসান উদ্দিন কাদেরী, জেনারেল সেক্রেটারি সাজরিল আওয়াল শিফাইন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সুলতান মাহমুদ সাজিদ, দপ্তর সম্পাদক আবু হুরায়রা শাইয়ুন, মুহাম্মদ রিদওয়ানুল হক, এনামূল হক সাকিব, মিনহাজ, জাবেদ হোসেন, ওয়াহিদ, আরমান, ফাহিম আলী, সায়নান মাহমুদ সাদ, জুহাইর, জাঈম, আইনান প্রমুখ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট