1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

৮৪ ঘন্টায় রেকর্ড ৪৯ মৃতদেহের গোসল-কাফন দিয়ে গাউসিয়া কমিটির ৩ নারী কর্মীর বিরল কীর্তি

  • সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১২০৮ পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
গাউসিয়া কমিটি বাংলাদেশ’র রোগী সেবা ও মৃতদেহ কাফন-দাফন কর্মসূচির আওতায় ৩ নারীকর্মী ৮৪ ঘন্টায় ৪৯ মহিলা মৃতদেহের গোসল-কাফন সম্পন্ন করে গড়েছেন অনন্য বিরল কীর্তি ও মানবিকতার স্বাক্ষর রেখেছেন।
তারা সকলেই গাউসিয়া কমিটি বাংলাদেশ’ চট্টগ্রাম বিভাগের রোগী সেবা ও মৃতদেহ কাফন-দাফন নারী টিমের সাহসী সদস্য।
গত ২/৮/২১ ইং সোমবার রাত ১২টা হতে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ৮৪ ঘন্টায় নগরীর আর.বি. কনভেনশন হলে অস্থায়ীভাবে স্থাপিত লাশ গোসলখানায় এ কাজ সম্পন্ন করেন তারা।
 চট্টগ্রাম পাচঁলাইশ মহিলা মানবিক টীমের সাহসীনি সদস্য বিবি রহিমা বেগম (৫০), নীলুফার নীপা (৩০), নাজনীন পারভিন (৩২) তিনজন একত্রে  এ মানবিক সেবায় নিজেদের আত্মনিয়োগের সুযোগ পেয়ে মহান আল্লাহ-রাসুল (দ.) ও  মাশায়েখ হযরাতের প্রতি শোকরিয়া জ্ঞাপন করেন।
করোনা মহামারীর ঝুঁকি সত্ত্বেও সম্পূর্ণ শরীয়ত সম্মতভাবে গোসল ও কাফনের মতো পূণ্যময় কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে পেরে গাউসিয়া কমিটির প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে সকলের দোয়া কামনা করেন তারা।
উল্লেখ্য যে, বিগত মার্চ-২০২০ থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ কতৃক ৪০১৪ জনকে মৃত ব্যাক্তির কাফন-দাফন-সৎকার সহায়তা দেয়া হয়।
চলমান কর্মসূচির আওতায় ২২,০১২ জনকে ফ্রি অক্সিজেন সেবা,  ৬,১৭৭ জনকে ফ্রি এম্বুল্যান্স সার্ভিস ও ১২ হাজারের অধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। সপ্তাহের ৬ দিন নগরীর ৬ স্পটের আর্বান সেন্টারে ৪০ জনকে কোভিড টেস্ট সুবিধা দেয়া চলমান আছে।
 এছাড়াও ১২ হাজারের অধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান ছাড়াও গত ২০২০ সনে লকডাউনে ১লক্ষাধিক , ২০২১ সনে দেড় লক্ষাধিক পরিবারকে খাদ্য সহায়তা, চলতি বর্ষা মৌসুমে দেশব্যাপী দু’লক্ষাধিক বৃক্ষ চারা রোপণ কর্মসূচি পালন করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট